
এম আর ওয়াসিম ভৈরব,কিশোরগঞ্জ: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ এর ভৈরব সার্কেলের মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার)পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। আদ্য ২২ এপ্রিল বুধবার দুপুর দেড় ঘটিকার সময় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরবপুর এলাকাস্থ সিলেট বাসস্ট্যান্ড এর বিপরীত পাশে বিসমিল্লাহ ফল ভান্ডার এর উত্তর পাশে রাস্তার উপর এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়
আসামীর বাম পায়ে পরিহিত কালো রংয়ের মোজার ভিতর বিশেষ ভাবে লুকায়িত অবস্থা স্কচটেপ দ্বারা প্যাচানো ০১টি সাদা কাগজের প্যাকেটের ভিতর কালো রংয়ের জিপারযুক্ত পলিপ্যাকেট ১০(দশ)টি,প্রতিটি কালোরংয়ের জিপারযুক্ত পলিপ্যাকেটে অ্যামফিটামিনযুক্ত কমলা বর্ণের ইয়াবা ট্যাবলেট ২০০(দুইশত)পিস করে মোট(১০×২০০)=২০০০(দুই হাজার)পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আসামীর নাম রানু বেগম(৪২), স্বামী:বাচ্চু মিয়া,পিতা-মৃত:লালু খাঁ মাতা:মৃত:সুফিয়া বেগম, স্থায়ী সাং:তেতুলিয়া,থানা: কসবা,জেলা:ব্রাক্ষণবাড়িয়া। বর্তমান সাং-চাঁনপুর( ঈদগাহ সংলগ্ন), থানা:বিজয়নগর জেলা:ব্রাক্ষণবাড়িয়া।
এ বিষয়ে আসামীর বিরুদ্ধে পরিদর্শক জনাব চন্দন গোপাল সুর বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছে জানান তিনি।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা