
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া গাবতলী উপজেলায় অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (২২ এপ্রিল) গাবতলী উপজেলার সোন্দাবাড়ী মধ্যপাড়া এলাকায় ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন।
অভিযানকালে ২০০ গ্রাম গাঁজা ও ১টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন লিখন (২৫), পিতা আব্দুল খালেক; মোছাঃ শেফালী বেওয়া (৫০), স্বামী মৃত আব্দুল খালেক; এবং শাকিল (২৬), পিতা ছাইদুর। তাদের সবার বাড়ি গাবতলী উপজেলার সোন্দাবাড়ী এলাকায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লিখন ও শেফালী বেওয়াকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া শাকিলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা