
মোঃ মনির হোসেন সোহেল
চাটখিল প্রতিনিধিঃ আইনশৃংখলা পরিস্থতির অবনতির কারণে দিন দিন বেড়ে চলেছে, মাদক, চুরিসহ নানা অপরাধ। গত ১ মাসে ঘটে গেছে চুরির নানা ঘটনা। চোরের হাত থেকে রেহাই পায়নি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটিও।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর অবস্থিত ইউনুছ-হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদরাসা’র স্টোর থেকে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি হওয়ায় ঘটনা ঘটেছে।
গত ২ মার্চ সকালে স্টোর রুমের তালা ভাঙা দেখতে পায় মাদরাসা কতৃপক্ষ। তৎক্ষনাৎ সহকর্মীদের উপস্থিতিতে স্টোর রুমে প্রবেশ করলে, স্টোর রুমে থাকা ১টি গ্রেন্ডিং মেসিন, ৬ টি সিলিং ফ্যান, পানির মিক্সিং কল ৭ টি, স্যানেটারি ফিটিংস মালামাল, চার কয়েল ইলেকট্রিক ক্যাবেল ও ২ এস ডব্লিউ জি তামার বরিং ক্যাবেলসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল তালা ভেঙে চুরি হয়েছে।
এ বিষয়ে মাদরাসার সুপার মাওলানা আবদুস সালাম লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে চাটখিল থানা পুলিশ পরিদর্শক ওয়ালি উল্লাহ সরজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ‘লাল ফিতায়’ বন্দি মেসার্স সওদাগর অটো রাইস মিলের বিদ্যুৎ সংযোগ
ফরম পূরণের টাকা দিয়েও প্রবেশপত্র পেলেন না রিক্তা, প্রতিবন্ধী বাবার কান্নায় ভারী তুলশীপুরের বাতাস
নিয়ামতপুরে ২২ লিটার চোলাই মদসহ ০৩ জন আসামী গ্রেফতার