
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলায় র্যাব-১২’র অভিযানে ফেনসিডিলসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব সূত্রে জানা যায়, গত বুধবার (৪ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি বগুড়া জানতে পারে যে সোনাতলা উপজেলার ফাজিলপুর দক্ষিণপাড়া গ্রামের পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ জাকিরুল ইসলাম (৪০) তার নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২’র অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় সিপিএসসি বগুড়া, র্যাব-১২’র একটি চৌকস আভিযানিক দল বুধবার সন্ধ্যায় ফাজিলপুর দক্ষিণপাড়া গ্রামে জাকিরুল ইসলামের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে ১৬ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি স্মার্ট মোবাইল ফোন ও ২টি সিমকার্ড জব্দ করা হয়। গ্রেফতারকৃত জাকিরুল ইসলাম মোঃ ইনসাফ আলীর ছেলে এবং তিনি ফাজিলপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানানো হয়।

আরও পড়ুন
জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার
পীরগঞ্জের রসুলপুর মাহতাবিয়া স্কুল অ্যান্ড কলেজের দায়িত্ব হস্তান্তরে অনিয়মের অভিযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত