
রবিউল হাসান লায়ন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর, টাঙ্গাইল ও কুড়িগ্রাম এই তিন জেলার ২১ উপজেলায় ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে ৩৫ বিজিবি। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়নের পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে তিন জেলায় ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির সদস্যরা আগামী ৮ ফেব্রুয়ারী থেকে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত জামালপুর, কুড়িগ্রাম ও টাঙ্গাইল জেলার ২১টি উপজেলার ১৪টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবে। ২১টি অস্থায়ী বেস ক্যাম্পের মাধ্যমে এসব এলাকায় মোট ৪৩ প্লাটুনে ৯ শতাধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এরমধ্যে জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে ৭ উপজেলায় ১৬ প্লাটুন, টাঙ্গালের আটটি সংসদীয় আসনে ১২ উপজেলায় ১৯ প্লাটুন ও কুড়িগ্রামের একটি সংসদীয় আসনের দুই উপজেলায় ৮ প্লাটুন।
তিনি আরও জানান, সীমান্তবর্তী জামালপুর-১ আসনের দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ ও কুড়িগ্রাম জেলার চররাজিবপুর ও রৌমারী উপজেলায় এই চার উপজেলায় সেনাবাহিনী মোতায়েন না থাকায় বিজিবি একক ভাবে দায়িত্ব পালন করবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা