
জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল রবিবার ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়।
এসময় ধানের শীষের লিফলেট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর পক্ষে ভোট প্রার্থনা সহ সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইসলাম বাদল, সভাপতি সাহাবুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ওয়ার্ড বিএনপি নেতা সোহানুর রহমান সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান টোকন, আকাশ হোসেন বিদ্যুৎ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাব্বি শেখ, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শামিমুল ইসলাম প্রান্ত, যুবদল নেতা মনোয়ার হোসেন মিঠুন, কৃষক দল নেতা বাপ্পি, যুবজোট নেতা মিন্টু আলীসহ নিসান, জীবন, সুমন প্রমুখ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য