
মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে ভোটার উদ্বুদ্ধকরণ এবং আচরণবিধি অবহিকরণের জন্য ট্রাকযোগে ভ্রাম্যমান সংগীত পরিবেশন করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা তথ্য অফিসের ভ্রাম্যমান ট্রাকটি নাচোল বাসস্ট্যান্ডের বিএম মার্কেটে পথসংগীত পরিবেশন করেন, চাঁপাইনবাবগঞ্জের গম্ভিরা শিল্পী মানি ও তার সঙ্গীরা এবং সংক্ষিপ্ত পথসভায় গণভোটে হ্যাঁ/ না এর বিষয়ে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন। এদিন ভ্রাম্যমান সংগীতের গাড়িটি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সংগীত ও পথসভায় অংশগ্রহণ করে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ