
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে জেলা প্রশাসকের উদ্যোগে শীতার্ত, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) রাতে শহরের বাজার স্ট্রেশনে এলাকায় উপস্থিত হয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
এসময় জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, শীতের তীব্রতায় যেন কোনো অসহায় মানুষ কষ্ট না পায় সেজন্য আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শুধু সদর নয়, পর্যায়ক্রমে জেলার সব উপজেলাতেই শীতবস্ত্র বিতরণ করা হবে, যাতে শীতের রাতে কেউই অবহেলিত না থাকে।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, তাদের বাড়ির আশপাশে যদি কোনো দরিদ্র বা ভাসমান মানুষ থাকে, তারা চাইলে নিজেরাই শীতবস্ত্র বিতরণ করতে পারেন। প্রয়োজনে জেলা প্রশাসন থেকেও সমন্বয়ের সুযোগ রয়েছে। আমরা চাই শীতের মধ্যে যেন কেউ কষ্টে না থাকে, সেই লক্ষ্যেই আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গন পতি রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। জেলা প্রশাসনের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে স্বস্তি ও প্রশংসার সৃষ্টি করেছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক