
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও গাজীপুর ৬ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমনের সমর্থনে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যার পর গাজীপুর মহানগরের ৫৬ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ মাকসুদুর রহমান মামুনের উদ্যোগে টঙ্গীর নতুন বাজারস্থ ওয়ার্ড যুবদলের কার্যালয়ে এই আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক মোঃ আকবর হোসেন ফারুকের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহবায়ক মো: সাইফুল ইসলাম শাহিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনজির রহমান খান পিন্টু, স্থানীয় ওয়ার্ড যুবদলের ১ নং সদস্য শেখ হারুন সহ এলাকার সর্বসাধারণ।
এসময় সভাপতির বক্তব্যে আকবর হোসেন ফারুক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সারাটি জীবন দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে লড়াই সংগ্রাম করেছেন। বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের বহু নির্যাতনেও কোনদিন কোন অন্যায়ের সাথে আপোষ করেন নি। আজ তিনি অন্তিম শয্যায় রয়েছেন। আপনারা এলাকাবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। এরপর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া পাঠ করেন নতুনবাজার জামে মসজিদের খতীব মাওলানা জুনায়েদ হাবিব। দোয়া পাঠ শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক