
পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার জেলা বাঞ্ছারামপুর থানার পুলিশের বিশেষ অভিযানে ০৪ (চার) কেজি গাঁজাসহ ০৩ নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার আনুমানিক রাত আট ঘটিকার দিকে বাঞ্ছারামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে পৌর সদরের আসাদনগর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ ০৩ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার কর হয়। এ সময় তাদের কাছে থাকা ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন -১।আছিয়া বেগম (৪০),পিতা- মৃত লালু মিয়া,স্বামী- ইব্রাহিম,সাং – পশ্চিম কান্দাপাড়া, রাঙ্গামাটিয়া।২। আকলিমা (৩০),পিতা- শামছুদ্দিন,স্বামী- মোজাম্মেল,সাং- উত্তর শাটিপাড়া, রাঙ্গামাটিয়া ৩। শাহানাজ (২৮),পিতা-মৃত জামাল মিয়া,স্বামী- ফারুক মিয়া,সাং- বিলাসদি আল্লাহু চক্কর,(মানিক মিয়ার বাড়ি), সর্ব থানা- নরসিংদী সদর,জেলা- নরসিংদী ।
দৈনিক গণমানুষের আওয়াজকে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),মোঃহাসান জামিল বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা