
মোঃ রুবেল আহমদ, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
সিলেটের সীমান্ত জনপদ কোম্পানীগঞ্জের বেশ কটি সীমান্ত পথে বিভিন্ন কায়দায় ভারত থেকে মাদককারবাীরা ফেনসিডিল, ইয়াবা,হুইস্কি,বিভিন্ন ব্রান্ডের মদসহ সমাজ বিধ্বংসী মাদকদ্রব্য অনায়াসে নামাচ্ছে কয়েকটি চক্র, এমন সংবাদ একাধিক স্হানীয় সূত্রে জানা গেছে।
সুকৌশলে মাদকদ্রব্য নামিয়ে ঢাকাগামী মাদক ব্যবসায়ীদের পাশাপাশি উপজেলার বর্নী,গৌরিনগর,খাগাইল, টুকের বাজার, বউবাজার,পাড়ুয়া মহাসড়ক এলাকায় বিক্রি করা হচ্ছে বলে স্হানীয় একাধিক সূত্রে জানা গেছে। দৈনিক সবুজ সিলেট/জাতীয় জনকণ্ঠ অনুসন্ধানে প্রায় শতাধিক মাদক কারবারির নাম ঠিকানা বিশ্বস্ত একাধিক সূত্রের ভিত্তিতে হাতে পৌঁছেছে। যাদের বিরুদ্ধে মামলা,জেল জরিমানা উপজেলা প্রশাসন কোম্পানীগঞ্জ ও থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে। সম্প্রতি একমাসে বিপুল পরিমাণ মাদকের চালান ধরা পড়েছে থানা কতৃক। তবুও থামানো যাচ্ছেনা মাদকের ভয়াল শেকড় এমনটাই প্রতীয়মাণ।
সন্ধ্যা নামার সাথে সাথে সিলেট শহর থেকে শতশত মাদকসেবি মহাসড়ক এলাকায় বিচরণ শুরু করে।অনায়াসে তাদের হাতে তুলে দেয়া হয় বিভিন্নরকম চাহিদা অনুযায়ী মাদক বিনিময়ে হাতিয়ে নিচ্ছে বিপুল টাকা।
সচেতন নাগরিক সমাজ, তৌহিদী জনতা সভা সমাবেশ করেও মাদকের ভয়াল আগ্রাসন থামানো যাচ্ছেনা এমনই খবর পাওয়া যাচ্ছে।
কারণ হিসেবে খাগাইল/গৌরিনগর এলাকার একজন সচেতন নাগরিক নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, এলাকার বেশিরভাগ যুবক এই মাদক সেবনসহ মাদকদ্রব্য কেনা বেচায় জড়িয়ে পড়েছে। অভিভাবকদের সচেতনতার অভাবে আজ ধংসের পথে যুবসমাজ।তিনি আরো বলেন, কে কার কথা শুনে অনেক মুরব্বি যারা সমাজ/পঞ্চায়েতের মুরব্বি তাদেরই ভাই ভাতিজা ছেলে কোনুনা কোনো ভাবে জড়িয়ে পড়েছে মাদকব্যবসায়।ফলে সামাজিক বিচারে মাদক নির্মূলের আন্দোলন ব্যহত হচ্ছে।
এদিকে বৃহত্তর পাড়ুয়ায় যুব সমাজের উদ্যোগে মাদক কারবারীদের ধরে পুলিশের হাতে তুলে দেয়া হচ্ছে। সামাজিক আন্দোলনে মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত হচ্ছে সভা সমাবেশ। উপজেলার চাটিবহর /খাগাইল এলাকায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন।
এ অবস্থায় উপজেলা প্রশাসন স্হানীয় বিভিন্ন সোর্স মাধ্যম অভিযান পরিচালনা করে মাদকাসক্তসহ মাদক কারবারিদের ভ্রাম্যমান আদালত কতৃক সাজা ডেকে জেল হাজতে প্রেরণ করছেন। পুলিশ প্রশাসন কোম্পানীগঞ্জ থানার ভাষ্যমতে সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে বেশক’টি অভিযানে মহাসড়কের টুকের বাজার ঢাকাগামী বাস হতে, উপজেলা সদরে পুলিশ চৌকির টহলে রাস্তায় তল্লাশিকালে, গৌরিনগর এলাকায় হাতেনাতে মাদকসেবী আটকের ঘঠনাসহ মাদকসহ কারবারিদের আটক করা হয়েছে।
সম্প্রতি কোম্পানীগঞ্জে থানার অভিযানে মাদকসহ বেশ ক’জনের নাম ঠিকানা প্রতিবেদককে জানিয়েছেন ওসি রতন শেখ পিপিএম। তারা হলেন জগন্নাথপুরের হানিফ মিয়া, পাড়ুয়ার ফকির আলী,কাওছার, রহমত, কালা মিয়া,দয়ার বাজারের জুয়েল, ফরিদ, উৎমা এলাকার সুজন,সালা উদ্দিন, টুকের বাজারের অভিযানে রাহেলা,মাসুদ, আশরাফুল, পুটামারার সোহেল সহ অনেককে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা সহ মাদকের সম্পৃক্ততার অভিযোগে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে, বিজয়ের কণ্ঠ / জাতীয় জনকণ্ঠ টিম মাদকের ভয়াল রাজ্য কোম্পানীগঞ্জ সীমান্তসহ মহাসড়কে মাদক বিক্রির খোলা হাট গোপন পরিদর্শনসহ অর্ধ শতাধিক মাদককারবারীর নাম তালিকাভুক্ত করেছে। যাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে মামলা,জেল খেটে ফের ব্যবসায়,আবার নীরবে অনেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে করছেন রমরমা মাদকব্যবসা।
একাধিক স্হানীয় সূত্রে পাওয়া সবুজ সিলেট টিমের অনুসন্ধানে তালিকাভুক্তদের শীঘ্রই আইনের আওতায় আনার এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে অভিযুক্তদের নামের শব্দ চয়নের প্রথম অক্ষর দিয়ে পত্রিকার পাতায় তুলে ধরা হয়েছে গ্রামের নামসহ।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার