প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে গাঁজাসহ তিন নারী মাদক কারবারী গ্রেফতার

পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার জেলা বাঞ্ছারামপুর থানার পুলিশের বিশেষ অভিযানে ০৪ (চার) কেজি গাঁজাসহ ০৩ নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার আনুমানিক রাত আট ঘটিকার দিকে বাঞ্ছারামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে পৌর সদরের আসাদনগর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ ০৩ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার কর হয়। এ সময় তাদের কাছে থাকা ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন -১।আছিয়া বেগম (৪০),পিতা- মৃত লালু মিয়া,স্বামী- ইব্রাহিম,সাং - পশ্চিম কান্দাপাড়া, রাঙ্গামাটিয়া।২। আকলিমা (৩০),পিতা- শামছুদ্দিন,স্বামী- মোজাম্মেল,সাং- উত্তর শাটিপাড়া, রাঙ্গামাটিয়া ৩। শাহানাজ (২৮),পিতা-মৃত জামাল মিয়া,স্বামী- ফারুক মিয়া,সাং- বিলাসদি আল্লাহু চক্কর,(মানিক মিয়ার বাড়ি), সর্ব থানা- নরসিংদী সদর,জেলা- নরসিংদী ।
দৈনিক গণমানুষের আওয়াজকে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),মোঃহাসান জামিল বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.