
গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি: ” আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় কন্যাশিশু দিবস২৫ উদযাপন করা হয়েছে। ৮ অক্টোবর বুধবার বর্ণাঢ্য রেলীর পর আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত সভায় নির্বাহী কর্মকর্তা মো তুহিন হোসেন সভাপতির দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন উপজেলা প প কর্মকর্তা আব্দুল মান্নান, গোপালপুর প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ উপজেলা মহিলাদল সভাপতি নাজমা পারভীন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা সাইফুল প্রমূখ।
শিক্ষার্থী ফারিয়া জাহান মুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য