
টঙ্গী প্রতিনিধি: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘আমরা যেখানে দেখি সেখানেই দুর্নীতি। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, পোকামাকড়ের মতো দুর্নীতি ভরে গেছে। এ অবস্থা শুধু ১৬ বছরের বিষয় নয়, এটা যুগ যুগ ধরে চলছে।
গতকাল মঙ্গলবার দুপুরে টঙ্গীতে অবস্থিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, অন্তর্বর্তী সরকার আল্লাহর তরফ থেকে নাজিল হয়ে আসেনি। আমরা ফেরেশতা নই যে, আমরা জাদু দিয়ে সব কিছু করে ফেলব। সরকারি প্রকল্প লাভজনক না হওয়ার জন্য দুর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি।
টঙ্গীর মৈত্রী শিল্প চলতি অর্থবছরে ২২ কোটি টাকা ভর্তুকি দিয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমি যদি সময় পাই, তাহলে এক বছরে এই প্রতিষ্ঠান মুনাফা অর্জন করবে। এর আগে প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট ও বিভাগ ঘুরে দেখেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও টঙ্গীস্থ শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবু ইউছুফের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প টঙ্গীর নির্বাহী পরিচালক কাজী মাহবুব-উর-রহমান (উপসচিব)।
এ সময় ম্যানেজার মহসিন আলী সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট থেকে অনৈতিকভাবে চাকুরিচ্যুতদের পুনরায় চাকুরিতে বহালের দাবিতে মানববন্ধন করেন চাকুরিচ্যুত প্রতিবন্ধীরা। তারা বলেন, কোন কারণ ছাড়াই অন্যায়ভাবে আমাদের কে চাকুরিচ্যুত করা হয়েছে। বর্তমানে আমাদের পরিবার মানবতার জীবনযাপন কাটাচ্ছে। মৈত্রী শিল্প পরিদর্শন শেষে যাওয়ার পথে ট্রাস্টের মেইনগেইটে উপদেষ্টার গাড়িবহরের সামনে পুনরায় চাকুরি বহালের দাবিতে বিক্ষোভ করেন চাকরিচ্যুত প্রতিবন্ধীরা। এসময় উপদেষ্টা শারমীন এস মুরশিদ তাদের (প্রতিবন্ধী) কথা শুনেন এবং আশ্বস্ত করেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ