
মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকসহ দুই ব্যক্তিকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৬অক্টবর) সকাল ৮টার সময় নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কালইর মসজিদপাড়া গ্রামস্থ এলাকা থেকে ১শত ৪০ গ্রাম গাঁজাসহ দুই জনকে আটক করেন।
আটককৃতরা হলেন, কালইর মসজিদপাড়া গ্রামের মাসুদ রানার স্ত্রী গোলাপী খাতুন ওরফে টুনি (৪৬) ও মহিউদ্দিনের ছেলে মাহিদুল ইসলাম (২৬)। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক, মোঃ রফিকুল ইসলাম মামলার বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মামলা রজু করেছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি, ডিএনসি চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক