
মোস্তাফিজুর রহমান,নাটোর: নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার রওশনপুর পূর্বপাড়া এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে সরকারি অনুমোদন ছাড়াই জমি কেটে পুকুর খননের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সেনা টহল দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানকালে দেখা যায়, একটি ভেকু মেশিনের মাধ্যমে কৃষিজমি কেটে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে। সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে ভেকু চালককে আটক করে এবং খনন কাজে ব্যবহৃত ভেকু মেশিনটি জব্দ করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত চালককে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে।
সরকারি বিধি লঙ্ঘন করে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে এই কার্যকর পদক্ষেপে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩