
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে ভিডব্লিউবি ভাতা ভোগীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। সোমবার (২৬শে মে) উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাউল বিতরণ করা হয়। উল্লেখ্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ বর্ধিত সেবায় ২০২৩-২৪ চক্রের আওতায় ২৯৬ জন পরিবারের মাঝে একযোগে পাঁচ মাসের ১৫০ কেজি করে চাউল বিতরণ হয়।
মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ আব্দুল কাদেরের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু ভাবে এ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, পল্লী বিমোচন কর্মকর্তা গোলাম সরোয়ার,থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হারুনুর রশিদ , ইউপি প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান মাসুদ ও মথুরাপুর ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যা বৃন্দ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ