
মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধিঃ বাংলাদেশের বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন’র উদ্যোগে (চাটখিল-সোনাইমুড়ী) উপজেলার সমাজের সকল শ্রেণির মানুষের মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন করা হয়েছে।
নোয়াখালী জেলার (চাটখিল-সোনাইমুড়ী) উপজেলা মাঝে দেওটি ইউনিয়নের ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন নিজস্ব বাসভবনে ২৬ মে (সোমবার) বিকেলে রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সুশীল সমাজের উপস্থিতিতে মতবিনিময় সভা ও এ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম উদ্বোধন করেন। ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মহসিন উদ্দিন আশিক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা গোলাম মুর্তজা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা, বিশেষ আলোচক প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জহীরুল ইসলাম, জামায়াত ইসলামী বাংলাদেশ দেওটি ইউনিয়নের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুল ইসলাম, সোনাইমুড়ী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ডাঃ জাপর উল্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্য বলেন, ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন বাংলাদেশের গণ্ডি পেরিয়েও বিশ্বের ১৭ টি দেশে স্বেচ্ছাসেবীর কাজ চলমান রয়েছে। এ ধরনের সেবা কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকসহ সকল শ্রেণীর পেশার মানুষের সহযোগিতা কামনা করছি। আমরা আপনাদের সহযোগিতা পেলে, মানুষের মাঝে স্বাস্থ্য, চিকিৎসাসহ সকল সেবা পৌঁছে দিতে চাই।
আলোচনা শেষে বক্তারা চাটখিল সোনাইমুড়ী উপজেলা মানুষ মাঝে এ্যাম্বুলেন্স সেবা পৌঁছে দিতে ফ্রী এ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন করেন। পরে দেশ ও জাতীর শান্তি কামনায় ও সংগঠননের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করা হয়।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন