হোম » সারাদেশ » জামালপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ

জামালপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ

রবিউল হাসান লায়ন: জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার বিকালে শহরের ফৌজদারী মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ জামালপুর জেলার সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা মেরাজুর রহমান জামালপুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন।

এসময় বক্তারা নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন-বিরোধী প্রতিবেদন বাতিল এবং কমিশন সম্পূর্ণরূপে বিলুপ্ত করার দাবি জানান। পাশাপাশি, তারা সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের আহ্বান জানান। এছাড়া, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরসহ সকল গণহত্যার বিচার দাবি করেন। সমাবেশে ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের উপর চলমান গণহত্যা ও নিপীড়নের প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!