
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ ,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ধান বোঝাই ট্রলির ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে দুই মাস বয়সী রুহুল আমিন নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা সাথী খাতুন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১০ মে) দুপুরে উপজেলার চারাতলা বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু রুহুল আমিন হরিণাকুণ্ডুর ভালকি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।
জানা যায়, সাথী খাতুন তার বাবার বাড়ি থেকে শিশু সন্তানসহ ইজিবাইকে করে স্বামীর বাড়িতে ফিরছিলেন। চারাতলা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ধান বোঝাই ট্রলি তাদের ইজিবাইকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মা সাথী খাতুনের কোল থেকে ছিটকে পড়ে রুহুল আমিন রাস্তায় পড়ে যায় এবং মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা মা ও শিশুকে উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে পথেই শিশুটি মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে হরিণাকুণ্ডু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ট্রলিচালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়, তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি