
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চন্দনাইশ উপজেলায় ধোপাছড়িতে বিরল প্রজাতির রাজ ধনেশ পাখির চার দিন বয়সী একটি বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ। গত সোমবার ০৫ মে সকালে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ মংলার মুখ এলাকায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের দোহাজারী রেঞ্জের আওতাধীন সাঙ্গু বনবিটের সংরক্ষিত বনের ভেতর থেকে পাখির বাচ্চাটি উদ্ধার করা হয়। এসময় পাখি পাচারের অভিযোগে মো. ইমরান (২৭) নামে একজনকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৩৪ ধারায় মো. ইমরানকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদানের আদেশ দেন, এবং রাজ ধনেশ পাখির বাচ্চাটি সাঙ্গু বিট কর্মকর্তা সুদত্ত চাকমার জিম্মায় দেন। অর্থ দন্ডপ্রাপ্ত মো. ইমরান ধোপাছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ মংলার মুখ এলাকার নাছির উদ্দিনের ছেলে। আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, দোহাজারী রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত সহকারী বন সংরক্ষক ইমরুল কায়েস, দোহাজারী রেঞ্জ কর্মকর্তা মো. রেজাউল করিম, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, সাঙ্গু বিট কর্মকর্তা সুদত্ত চাকমা প্রমুখ।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার