
পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা, ভাংচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে কেন্দ্রীয় সমিতি ঘোষিত কর্মসুচী অনুযায়ী পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ঢাকা- পঞ্চগড় মহাসড়কে পঞ্চগড় ইট প্রস্ততকারী মালিক সমিতি ও শ্রমিকরা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
বিক্ষোভ সমাবেশে পঞ্চগড় ইট প্রস্ততকারী মালিক ও শ্রমিকরা এতে অংশ নেন। এসময় বক্তব্য রাখেন,পঞ্চগড় ইট প্রস্ততকারী সমিতির সভাপতি সফিউল্লাহ সুফিসহ ইটভাটার মালিক ও শ্রমিকরা। সমাবেশে বক্তারা বলেন, পঞ্চগড়ের যদি আর একটি ইটভাটা ভাংচুর করা হয়। তাহলে মালিক ও শ্রমিকরা মিলে কঠোর আন্দোলনের যাবার হুশিযারী দেন তারা। বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুন
গোয়ালন্দে বিজ্ঞান ও উদ্ভাবনের উৎসব: তরুণদের সৃজনশীলতায় মুগ্ধ দর্শনার্থীরা।
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় ধর্ষক ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪
বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা