
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামর রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে শাহাদত হোসেন (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে পুলিশসহ উভয়পক্ষের আহত হয়েছেন ১৭ জন।গতকাল (১১ ফেব্রুয়ারী) মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় বুধবার পুলিশ অভিযান চালিয়ে ৩জন মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
পুলিশ, ও স্থানীয় নিহত পরিবার সূত্রে জানা যায়, উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামে আবুল হোসেন ও নুর ইসলঅমের মধ্যে জমাজমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয়ের কুড়িগ্রাম আদালত ও থানায় পাল্টাপাল্টি একাধিক মামলা রয়েছে। ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে আবুল হোসেনের পক্ষে শতাধিক ভাড়াটিয়া লোক সরিষা তুলে নিয়ে যাচ্ছিল। এ নিয়ে নুর ইসলামের পক্ষের লোকজন ত্রিপল নাইনে ফোন দেয়। সত্যতা যাচাইয়ের জন্য এসআই খুকিন, কনষ্টেবল সোহেল ও রাশেদ ঘটনাস্থলে যান। এ সময় পুলিশের সামনে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে গুরুতর আহত হন শাহাদত, রিতা, শেফালী, বাছিরন, রাবেয়া, মন্টু মিয়া ও শহিদুল। কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বুধবার সকাল ৭টার দিকে সেখানে শাহাদত হোসেন নামে একজন মারা যায়। নিহতের খবর ছড়িয়ে পড়লে বুধবার এলাকায় আবারও উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে ইউএনও, পুলিশ সার্কেল, রৌমারী ও রাজিবপুর থানার ওসিসহ অতিক্রি পুলিশ মোতায়েন করা হয়। এ সময় উত্তেজিত জনতা বিক্ষোভে ফেটে পড়ে ও পুলিশের এসআই শাহাদতের ওপর চড়াও হয়। এতে তোপের মুখে পড়ে পুলিশ।
মঙ্গলবার পুলিশের সামনে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় এসআই খুকিন, কনস্টেবল সোহেল ও কনস্টেবল রাশেদকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় আজিজুল হক নামের একজন বাদি হয়ে ৪৩জনকে আসামী ও ৫০-৬০ অজ্ঞাত রৌমারী করে একটি হত্যা মামলা করা হয়েছে। আটককৃত ৩জন হলেন- আফরিনা আকতার, কুপিয়া বেগম ও আফরুজা বেগম।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় একটি নিয়মিত হত্যা মামলা হযেছে। ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বাকি আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে পোস্ট মর্টেমের জন্য নিহতের লাশ উদ্ধার করে রংপুর মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা