
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা‘সহ ০২ (দুই) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১২ ফ্রেরুয়ারি) দুপুরে ভৈরব র্যাব ক্যাম্পের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।
এর আগে মঙ্গলবার সকালে পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার মৃত বাহের আলী মিয়ার ছেলে মোঃ আশরাফুল কুদ্দুস (৪৩) একিই এলাকার মজিবর রহমানের ছেলে মোঃ মোক্তার হোসেন (৩৯)। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান, র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ০৮.৩০ ঘটিকায় পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাদের দুই জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৩২,২৫,০০০/-(বত্রিশ লক্ষ পঁচিশ হাজার) টাকা। এ ঘটনায় ভৈরব থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য