
মোহাম্মদ হানিফ নোয়াখালী প্রতিনিধি: জমি-জমা সংক্রান্ত বিভেদকে কেন্দ্র করে নোয়াখালী সোনাইমুড়ীতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় দুই মহিলা সহ তিনজন আহত হয়েছেন। রবিবার(২ জানুয়ারী) সকালে উপজেলার কালুয়া এলাকায় একটি কৃষি জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।
হামলায় আহতরা সোনাইমুড়ী থানায় নয় জনকে বিবাদী করে অভিযোগ দিয়েছেন। উপজেলার নিলামহাটের কালুয়া এলাকার মনিরুজ্জামানের ছেলে মোহাম্মদ মাসুদ, কামরুল ইসলাম, নূর সালাম। বাচ্চু মিয়ার ছেলের রাসেল, মেয়ে রিমু ও স্ত্রী নাসিমা, মাসুদের ছেলে রায়হান, স্ত্রী মুরশিদা এবং বাচ্চু মিয়ার স্ত্রী রিমুর বিরুদ্ধে এই অভিযোগ দেওয়া হয়েছে।
দেলোয়ার হোসেনের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ৩৫ বছর পূর্বে তার বাবা নাজিরুজ্জামান হামলাকারীদের বাবা মনিরুজ্জামান এর কাছ থেকে ২৮ শতাংশ জমি ক্রয় করে। ওই জমি তারা দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসছিলেন। গত পাঁচ বছর থেকে বিবাদীরা জোরপূর্বক সেই জমি দখলের চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে কয়েকবার স্থানীয় চেয়ারম্যানসহ সোনাইমুড়ী থানায় সালিশ-বৈঠক করা হয়। তবে অভিযুক্তরা সকলকেই অমান্য করে। পরে ওই ঘটনায় আদালতে মামলা হলে রায় অভিযোগকারীদের পক্ষে যায়। ওই জমিতে অভিযুক্তদের বিরুদ্ধে ১৪৪ ও ১৪৫ ধারায় নিষেধাজ্ঞা চলমান রয়েছে।
ঘটনার দিন জমিতে ধানের চারা রোপন করতে গেলে দেলোয়ার গংদের ওপরে বিবাদী পক্ষ দেশীয় অস্ত্রসহ অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। এসময় অভিযোগকারী দেলোয়ার হোসেন মাথা ফেটে গুরুতর আহত হন। এছাড়া মুন্নি আক্তার ও নাসরিন আক্তার নামে দুই মহিলাও আহত হন। এই ঘটনায় হামলার শিকার দেলোয়ার ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা প্রশাসনের কাছে হামলাকারীরা বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য