
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া ধুনটে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীকে গ্রেপ্তার থানা পুলিশ। গত মঙ্গলবার (২৮ই জানুয়ারি) বিকালে পাবনা শহর থেকে অভিযান পরিচালনা করে ২০২০ সালের যৌতুক মালার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ধুনট উপজেলার বিষ্ণুপুর গ্রামের তছির উদ্দিন খান এর ছেলে দেলোয়ার হোসেন খান (৩৯),কে ধুনট থানার এএসআই মোঃ মিন্টুর রহমান তাহাকে গ্রেপ্তার করে।
অপরদিকে একই দিন সন্ধ্যায় জয়পুরহাট শহর থেকে অভিযান পরিচালনা করে এনজিওর মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ধুনট উপজেলার যুগিগাতী গ্রামের কানছিয়া শেখ এর ছেলে বকুল শেখ (৩৮),কে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোস্তাফিজ আলম তাহাকে গ্রেপ্তার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন খান ও বকুল শেখ দুই ব্যক্তিকে বুধবার (২৯ই জানুয়ারি) সকাল ১০টার দিকে থানা থেকে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে গোয়াল ঘরের তালা ভেঙ্গে এক রাতে ৫টি গরু চুরি
পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন
“স্থানীয় কমিটির সভাপতির বিরুদ্ধে অভিযোগ, কাউখালীতে সামাজিক বনায়নের লক্ষাধিক টাকার গাছ উধাও