
কক্সবাজারের চকরিয়া পৌরসভা মৌলভীরচর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে । পুলিশ ধারণা করছেন নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪২ বছর। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ২ টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ । নিহত ব্যক্তিকে ছুরিকাঘাত ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা।
পুলিশ বলছে, হত্যার পর লাশটি খোলা বিলের সবজি খেতে ফেলা হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা বলেন, স্থানীয় লোকজন খোলা বিলে লাশটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের পরনে কালো রঙের ফুলহাতা গেঞ্জি ও লুঙ্গি ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া।
তিনি জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা ব্যক্তিটিকে এক দিন আগে হত্যা করা হয়। তাঁর চোখে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাতে বিদ্যুতের শক দেওয়ার চিহ্নও রয়েছে। অন্য জায়গায় হত্যার পর খুনিরা লাশ এনে খোলা বিলে ফেলে রেখে চলে যায়।
-কক্সবাজার প্রতিনিধি-

আরও পড়ুন
গোয়ালন্দে বিজ্ঞান ও উদ্ভাবনের উৎসব: তরুণদের সৃজনশীলতায় মুগ্ধ দর্শনার্থীরা।
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় ধর্ষক ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪
বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা