
পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কৃষক মাঠ স্কুল (এফএফএস) বাস্তবায়তি প্রদর্শনীর মাঠ দিবস মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রামনগর ইউনিয়নে কৃষকমাঠ স্কুল প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ একরাম উদ্দিন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মোঃ জগলুল হায়দার ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সফিক উল্যাহ ও আইপিএম ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। এসময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবদুল মান্নান, মোঃ ফাহিম উদ্দিন ও মোঃ দেলোয়ার হোসেনসহ কৃষক কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নিরাপদ ফসল উৎপাদন প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
শেষে তিনজন কৃষক কৃষাণীকে পুরস্কার প্রদান করা হয় এবং আইপিএম স্কুলের কৃষক কৃষাণীদের মাঝে সনদপত্র ও ভাতা প্রদান করা হয়। উল্লেখ্য, আইপিএম স্কুলে ২৫ জন কৃষক কৃষাণী অংশ গ্রহণ করেছেন।
-মোঃ আবদুল মুনাফ পিন্টু-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল