
কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতি দেখতে গিয়ে তাহেরা বেগম (৬০) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মালুমঘাট চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। তাহেরা বেগম ওই এলাকার সুলতান আহমদের স্ত্রী।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী বনরেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে পার্শ্ববর্তী রিজার্ভ পাহাড় থেকে একটি বন্যহাতি জনবসতি এলাকায় আসার খবর জানাজানি হয়। এ সময় পাড়ার অন্য লোকদের মতো তাহেরাও হাতি দেখতে ঘর থেকে বের হয়। রাস্তায় পৌঁছামাত্র বন্যহাতির সামনে পড়ে তাহেরা বেগম। এ সময় হাতি শুঁড় দিয়ে ধরে তাকে পায়ের নিচে পিষে ফেলে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
তিনি বলেন, এ ব্যাপারে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছি। বিষয়টি ঊর্ধতন দফতরেও অবহিত করেছি।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা