
বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান বন্ধ এবং অবৈধ পারাপার বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে।
১৪ অক্টোবর ২০২৪ তারিখ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি এর অধীনস্থ জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহলদল টহল পরিচলনা করার সময় দুপুর ০২টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ২৩/৯-এস এর নিকট দিয়ে ১ জন ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশে আসতে দেখে তাকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে টহলদল তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তি হলো মোঃ আলমগীর , পিতা-মোঃ শরীফুল ইসলাম, গ্রাম ও পোস্ট-চরবাগডাংগা, থানা ও জেলা-চাপাইনবাবগঞ্জ। গত ১০ অক্টোবর ২০২৪ তারিখ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। আটককৃত ব্যাক্তিকে তল্লাশী করে কাতারের সিমসহ ১টি মোবাইল ফোন, ২০০ গ্রাম বাদাম এবং ২ কেজি খেজুর পাওয়া যায়। আটককৃত ব্যক্তিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি
এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল, মাদকদ্রব্য চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
-অহিদুজ্জামান রিপন-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য