
সারাদেশে শাক-সবজিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাপক মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ চরম বিপাকে দিন কাটাচ্ছে। শুরু হয়েছে ইউনুস সরকারের নানরকম সমালোচনা। থেমে নেই দেশের উত্তরের জেলা গাইবান্ধা। সেখানেও শাক-সবজিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে গাইবান্ধার সাধারণ জনগণ খুবই বিপাকে দিন পার করছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হাট-বাজারে সোমবার সরেজমিনে দেখা যায়, কাঁচা মরিচ ৪৪০ টাকা কেজি,বেগুন ১০০টাকা কেজি, করলা ১০০টাকা টাকা কেজি,পটল ৮০টাকা টাকা কেজি, কচু ৬০টাকা কেজি, পেয়াজ দেশী১০০ টাকা কেজি,রসুন ২২০টাকা থেকে২৪০টাকা কেজি বিভিন্ন ধরনের শাক, চাল প্রকার ভেদে ৬০ টাকা থেকে ৮০টাকা সহ নিত্য প্রয়োজনীয় পন্যের দামের দামও লাগামহীন। সাধারন মানুষেরা আয়ের সাথে ব্যয়ের পাল্লা দিতে না পেরে দিশেহারা হয়ে পড়েছে। সাধারন মানুষ বলেন,যে আয় তাদের সেই টাকা দিয়ে প্রতিদিনের কাচা বাজারের আইটেম কিনতে শেষ হয়ে যাচ্ছে।
এমতাবস্থায় বেশীর ভাগ মানুষ মাছ,গোস্ত,চাল,ডাল, তেল,সাবান কিনতে পারছেন না অনেকে। তাই অবিলম্বে সরকারী ভাবে বাজার নিয়ন্ত্রনে ভর্তুকিতে পেয়াজ,রসুন,আদা, মসলা,আলু, ডিম বিক্রির দাবী জানিয়েছেন তারা।
-আঃ খালেক মন্ডল-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২