
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম গণতন্ত্র পদ্ধতিতে অর্থনীতি বিভাগের তিনটি পদের (ইকোনমিক্স এক্সিলেন্ট সেন্টার, ইকোনমিক্স স্পোর্টিং ক্লাব ও ইকোন আর্টিস্ট্রি) সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও প্রতিটি ব্যাচের শ্রেণি প্রতিনিধি (সিআর) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) বিকাল ৩.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ এর ১০১ নং কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিভাগটির নির্ধারিত ৪টি পদের জন্য বিভিন্ন বর্ষের ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এসময় শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। তারা অনেক আনন্দিত এবং উৎফুল্ল ছিল।
বিশ্ববিদ্যালয়ের নবীন এক শিক্ষার্থী বলেন, এটা আমার জীবনের প্রথম ভোট। আমি অত্যন্ত আনন্দিত। আমার অনেক ভাল লাগছে। কারণ, দ্বিতীয় স্বাধীনতার পর এটাই প্রথম নির্বাচন এবং এই নির্বাচনে আমি একজন ভোটার।
আরেক শিক্ষার্থী বলেন, এ নির্বাচন আমাদের আগামীতে গণতন্ত্র চর্চা করতে সাহায্য করবে। প্রতিযোগিতার মধ্যদিয়ে একজন প্রতিনিধি নির্বাচন প্রশংসার দাবি রাখে। আমরা চাই আগামীতেও যেন এ ধারা অব্যহত রাখা হয়।
এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বিজন কুমার বলেন, আজকের ভোটার উপস্থিতি আমাকে আশান্বিত করেছে। এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা গণতন্ত্র চর্চা করতে পারবে। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যদি এধরনের গণতন্ত্র চর্চা করা হয় তাহলে তরুণ প্রজন্ম গণতন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অর্থনীতি বিভাগ অন্যান্য কার্যক্রমের সাথে এধরনের একটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূণ করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
-হাবিবুর রহমান-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য