
বগুড়ার সোনাতলায় আউশের বাম্পার ফলন হয়েছে। বিঘা প্রতি ১৫-১৮ মন ধান পাওয়া যাচ্ছে। প্রতি মন কাচা ধান ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।
তবে উপজেলার ১ হাজার ১ শত ২০ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও তা অতিক্রম করে ১,১৩০ হেক্টর জমিতে ছাড়িয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।
তবে অনেক কৃষক সরকারি প্রণোদনা পান না বলে অভিযোগ করেছেন। এবিষয়ে জানতে চাইলে উপজলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন জানান, সোনাতলা উপজেলায় মোট ৫৬ হাজার কৃষক রয়েছে যাদের মধ্যে মাত্র ৬শত ৯০ জন কৃষকের মধ্যে সরকারি প্রণোদনা পান। এজন্য হয়তো তারা এ অভিযোগ করতে পারেন, উপযুক্ত কৃষক যেন বঞ্চিত না হয় তার চেষ্টা করা হবে বলে তিনি জানান।
-রায়হানুল ইসলাম-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য