
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট এক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) বিকালে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় আলমগীর কবীরকে আহবায়ক ও মো. ইয়াছিন আরাফাতকে (শামীম) যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়াও ২৩ জনকে সদস্য করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
সাধারণ সভায় নতুন আহ্বায়ক কমিটি গঠনের এ সিদ্ধান্তে সবার মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল।

আরও পড়ুন
গোয়ালন্দে বিজ্ঞান ও উদ্ভাবনের উৎসব: তরুণদের সৃজনশীলতায় মুগ্ধ দর্শনার্থীরা।
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় ধর্ষক ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪
বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা