হোম » সারাদেশ » পঞ্চগড়ে রেকর্ডিও রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে

পঞ্চগড়ে রেকর্ডিও রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লিলারমেলা গ্রামে এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে গ্রামের মানুষের চলাচলের রেকর্ডিয় রাস্তা বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, স্থানীয় ইউপি চেয়ারম্যান অভিযোগ করেছেন, উপজেলা প্রশাসনের নির্দেশে রাস্তা মেপে সীমানা নির্ধারন করে লাল ফ্লাগ নিশান গেড়ে দিলে, সেগুলো উপরে দিয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন সেই প্রভাবশালী পরিবারটি। গ্রামবাসীর অভিযোগ, বিনা দোষে প্রভাবশালীর হাত-পা ধরে ক্ষমা চাইতে রাজি না হওয়ায় দির্ঘদিন ধরে মিলছেনা কোন সুরাহা। গ্রামে প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ থাকায় একপ্রকার বন্দি দশায় মানবেতর দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের খেটে খাওয়া ১৫টি পরিবার। 
গ্রামবাসী জানায়, একমাস আগে গ্রামের এক স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি নিয়ে নাক গলানোতে বাধা দেওয়ার জেড় ধরে পুরো গ্রামের রেকর্ডিও রাস্তা বন্ধ করে দেয় সেখানকার প্রভাবশালী আন্জুয়ারা বেগম ও তার দুই ছেলে। তাদের হাত-পা ধরে ক্ষমা না চাওয়ায় সেই দম্পতিকে শায়েস্তা করতে পুরো গ্রামের রেকর্ডিও রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে দেন তারা। পরে গন্যমান্য ব্যাক্তিদের অনুরোধে বাঁশ খুলে দিলেও সরকারি রেকর্ডিও রাস্তার মাঝামাঝি বেড়া দিয়ে দেন তারা। এতে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হয় গ্রামবাসীর চলাচলে।
রুস্তম আলী – রোজিনা বেগম দম্পতি তারা জানান,এ গ্রামের বাসিন্দারা প্রায় সবাই দিন এনে দিন খাওয়া নিম্ন আয়ের মানুষ। রাস্তার সমস্যার কারনে চরম ভোগান্তির মধ্যে দিন কাটতে হচ্ছে তাদের। একজন মানুষ মারা গেলে লাশটা বের করার মত রাস্তা নেই। কোন মতে কষ্ট করে গ্রামে প্রবেশ বা বের হওয়া গেলেও নিত্য প্রয়োজনে ভ্যানগাড়ি এমনকি কেউ অসুস্থ হয়ে পড়লে এম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করার কোন উপায় নেই। তারা আক্ষেপ করে জানান, প্রতিপক্ষ এতটাই প্রভাবশালী যে, স্থানীয় চেয়ারম্যান বিরোধ নিস্পত্তির জন্য গেলে তাকেও পাত্তা দেননি তারা।
শুধু তাই নয়, দেশের আইন কানুনকে দেখিয়েছেন বৃদ্ধাঙ্গুলি।
উপজেলা নির্বাহি অফিসারের নির্দেশানা মতে রেকর্ডিও রাস্তা বের করে লাল ফ্লাগ নিশানা গেড়ে দেওয়ার পর সেটাও তুলে ফেলে দিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন।ভুক্তভোগী গ্রামবাসীরা আরো জানান, গত কয়েকদিন আগে রুস্তম আলী- রোজিনা আক্তার দম্পতির মাঝে ঝগড়া-ঝাঁটির রেশ ধরে পার্শ্ববর্তী প্রভাবশালী আন্জুয়ারা বেগম স্ত্রী রোজিনা বেগম এর কাছে তার এবং তার স্বামীর সম্পর্কে আপত্তিকর কথা বললে রোজিনা বেগম তাকে শাসিয়ে তাদের পারিবারিক বিষয়ে নাক গলাতে নিষেধ করে। এতেই ক্ষিপ্ত হয়েযান আন্জুয়ারা বেগম, তাদের ব্যাবহৃত রাস্তাটি বন্ধ করে দেন। এতে অবরুদ্ধ হয়ে পড়ে ঐ পরিবারটি সহ পুরো গ্রামের ১৫টি পরিবার। রাস্তা বন্ধ থাকার কারনে বন্দিদশায় নানা রকম অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন তারা।
ম্যাপ অনুযায়ী দেখা যায় মূল রাস্তার পশ্চিম পাশে আরেকটি রেকর্ডিও রাস্তা আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মতে সার্ভেয়ার সহ স্থানীয় চেয়ারম্যান, সেই রেকর্ডিও রাস্তাটি বের করে লাল ফ্লাগ নিশানা লাগিয়ে দেওয়ার পরে সেসব নিশানা তুলে ফেলে দেন প্রভাবশালী আন্জুয়ারার ছেলেরা।
দেলোয়ার হোসেন, চেয়ারম্যান বলেন কোন অদৃশ্য শক্তি তাদের পেছনে কাজ করছে আমার বোধগম্য নয় কারণ সরকারের নির্দেশনায় যেখানে লাল ফ্লাগ টাঙানো হয়েছে সেটা কিভাবে উপড়ে ফেলে। এ বিষয়ে আমি উপজেলা প্রশাসনকে জানিয়েছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আন্জুয়ারা বেগমের বাসায় গেলে গণমাধ্যম কর্মীর আগমন টের পেয়ে বাসা থেকে বের হননি কেউ। পরে মোবাইলে আন্জুয়ারার ছেলে স্বাধীনের কাছে জানতে চাইলে তিনিও দেননি কোন সদুত্তর।
কেউ সরকারি রাস্তা বন্ধ করে আইন অমান্য করলে তাকে ছাড় দেওয়া হবেনা, উল্ল্যেখ করে সমস্যার শান্তিপূর্ণ সমাধানে শিঘ্রই উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহি কর্মকর্তা। শাফিউল মজলুবিন রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আটোয়ারী,পঞ্চগড়।
ভোগান্তি নিরসনে সুষ্ঠু সুরাহার মাধ্যমে রাস্তাটি দ্রুত পুরোপুরি খুলে দেওয়ার জোর দাবী জানান গ্রামবাসীরা।
-পঞ্চগড় প্রতিনিধি-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!