
কক্সবাজারের চকরিয়াতে পরিবেশবান্ধব ব্যবসা প্রসারের লক্ষ্যে (এনজিও) কোডেকের উদ্যোগে ১১জন নির্বাচিত উদ্যোক্তাকে উপকরণ দিয়েছে। মঙ্গলবার(১৬ জুলাই) সকাল ১১টায় চকরিয়া উপজেলার আইসিডিডিআর,বি চকরিয়ায় অনুষ্ঠিত হয় ।
ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের অধীনে আয়োজিত এই অনুষ্ঠানটি অস্ট্রেলিয়ান এইড এবং অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে । অনুষ্ঠানে চার ধরনের পরিবেশবান্ধব ব্যবসায়ী উদ্যোক্তা ছিল। সেগুলো হলো হস্তশিল্প, সুপারির খোল দিয়ে প্লেট তৈরি, মরিঙ্গা পাউডার এবং জৈব সার তৈরী।
তাদের ব্যবসা পরিচালনা করার জন্য উপকরণ সহায়তা হিসাবে মেশিনারিজ উপকরণ প্রদান করা হয়।
জজি ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন ৮টি, সুপারির খোল দিয়ে প্লেট তৈরির মেশিন ১টি, জৈব বর্জ্য কাটার মেশিন ১টি, ওজন স্কেল ১টি, বৈদ্যুতিকভাবে ব্যাগ সেলাই মেশিন ১টি, পাতা শুকানোর মেশিন ১টি, ব্ল্যান্ডার মেশিন ১টি, ছাকনি ২টি, ক্যাপ সেলিং মেশিন ১টি ও হ্যান্ড প্রিন্টার ১টি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আয়োজক সংস্থার প্রকল্প ব্যবস্থাপক হাসিবুর রহমান ,গ্রীন বিজনেস অফিসার মোঃ সোহেল রানা। কোডেকের ফিল্ড অফিসার, কহিনুর আক্তার। এছাড়া আরো উপস্থিত ছিলেন, ব্রেকিং দ্যা সাইলেন্স এর ফেমিনিস্ট ক্লাইমেট জাস্টিস অফিসার মিফতা বিনতে ইউসুফ, ফিল্ড অফিসার আব্দুল হান্নান।
চকরিয়াতে পরিবেশবান্ধব ব্যবসার প্রসারে নির্বাচিত উদ্যোক্তাদের মাঝে কোডেকের উপকরণ বিতরণ

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার