
আওয়াজ অনলাইন : টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া এলাকায় কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় উত্তরাঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করোটিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে কমিউটার ট্রেনটি ঘারিন্দা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল সাড়ে ৭টার পর ছেড়ে আসে।
ট্রেন বিকল হওয়ার ঘটনায় কয়েকটি স্টেশনের যাত্রীরা আটকা পড়েছে।
মহেড়া রেলওয়ে স্টেশন অফিসার সোহেল মিয়া বলেন, সকাল ৭টা ১০ মিনিটে টাঙ্গাইল স্টেশন থেকে টাঙ্গাইল কমিউটার ট্রেন ছেড়ে আসে। ঘটনাস্থলে এলে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। ঢাকা থেকে রিলিফ ট্রেনের ইঞ্জিন আসছে। তারপর ট্রেনটি সরানো হলে চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন বঙ্গবন্ধু পূর্ব রেল স্টেশনের টিকেট মাস্টার রেজাউল করিম।

আরও পড়ুন
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ
কাউখালীতে সরকারি নির্দেশ অমান্য: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা