
আওয়াজ অনলাইন : ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় গাছের ডাল ভেঙে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহতের নাম আব্দুল ওহাব (৭১)। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার মগধরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আব্দুল ওহাব মগধরা ইউনিয়নের হানিফ মাঝির বাড়ির বাসিন্দা। তার বাবার নাম আব্দুল লতিফ।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা বলেন, নিহত ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে ফিরছিলেন। এমন সময় ডাল ভেঙে হঠাৎ ওই ব্যক্তি মারা যান। এছাড়া পুরো উপজেলায় কিছু কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একটানা বৃষ্টি হয়েছে। এছাড়াও বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে গেছে। টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন
শব্দদূষণ রোধে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের বিশেষ অভিযান
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ