
এম হিরন প্রধান: মহাখালী মডেল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ আঃ কাদির স্যার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৬ মে মঙ্গবার সকালে ঢাকার একটি হাসপাতালে আঃ কাদির স্যার ইন্তেকাল করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর।
কাদির স্যার ১জানুয়ারী ১৯৮৫ সাল থেকে ১১ নবেম্বর ১৯৯৫ সাল পর্যন্ত ঐতিহ্যবাহী মহাখালী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
স্যারের মৃ্ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর রুহের মাগফিরাত কামনা করে স্কুলে দোয়া, মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
তার মৃত্যুতে মহাখালী মডেল হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক মো. ফিরুজ্জামান গভীর শোক প্রকাশ করেন।
শোক জানিয়েছে পরিচালনা কমিটির সদস্য সহ সকল শিক্ষক মন্ডলী। শোক বার্তায় তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং মরহুমের রুহের মাগফেরাত ও শ্রদ্ধা জানায়। মহান আল্লাহ যেনো তাঁকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করুন -আমিন।

আরও পড়ুন
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ
কাউখালীতে সরকারি নির্দেশ অমান্য: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা