
আওয়াজ অনলাইন: সম্মেলনের নামে বিএনপি যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য আওয়ামী কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ঢাকার বাইরে বিভিন্ন কর্মসূচি রেখেছে বিএনপি। তাই যেসব নেতাকর্মী এদিন নিজ নিজ এলাকায় অবস্থান করবেন, ১০ ডিসেম্বরের মতো তাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
ওবায়দুল কাদের গতকাল শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের ভেন্যু পরিদর্শন শেষে নেতাকর্মীদের এ নির্দেশনা দেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঢাকার বাইরে সারাদেশে বিএনপির কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচি থেকে বিশৃঙ্খলা হতে পারে। তাই ঢাকার বাইরে যারা নিজ নিজ এলাকায় অবস্থান করবেন তারা যেন সতর্ক থাকেন।
ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে বিএনপি জোটের নেতৃত্ব দিচ্ছে। ডিসেম্বরের ১০ তারিখ তারা ফেল করেছে। তারা মাথা নত করবে না। তারা মরিয়া হয়ে নেমেছে। কারণ, তারা জানে নির্বাচনে শেখ হাসিনাকে হারানো সহজ নয়। কাজেই তারা এখন আন্দোলন, জ্বালাও-পোড়াও সন্ত্রাসের মতো অপকর্ম করে সরকার হটানোর পাঁয়তারা করছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২