
আওয়াজ অনলাইন: ভারতের সিকিম রাজ্যের জেমা অন্ঞ্চলে গতকাল শুক্রবার সেনা ভর্তি একটি ট্রাক খাদে পড়ে ১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন সেনা অফিসারও রয়েছে।
ট্রাকটি সকালে চাটেন থেকে থাঙ্গুরের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানা যায়।
সেনাবাহিনী জানিয়েছে, জেমা যাওয়ার পথে একটি তীক্ষ্ণ বাঁক নেওয়ার সময় ট্রাকটি খাড়া ঢালে পড়ে যায়। দুর্ঘটনার পর অবিলম্বে উদ্ধার অভিযান শুরু করা হয়।
চারজন আহত সেনাকে জরুরী বিমান ব্যবস্থার মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়। এই ক্ষতির মুহুর্তে শোকাহত পরিবারের সঙ্গে রয়েছে ভারত সেনাবাহিনী।
এ ঘটনায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সেই সাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সূত্রঃ একাত্তর

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২