
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে পাওনা টাকা আনতে গিয়ে জাহিদুল ইসলাম নামে এক রাজমিস্ত্রিকে ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে তালা দিয়ে মাথা ফেটে দিলেন বিল্ডিং মালিক গ্রাম ডাক্তার নুরুল ইসলাম ও তার জামাই প্রভাষক শামসুল হক। (২৪ অক্টোবর) ২০২০ইং তারিখ শনিবার সকাল ৮টায় উপজেলার সদর ইউনিয়নের পার ধুনট তিন মাথা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন উপজেলার সদর ইউনিয়নের পার ধুনট পশ্চিম পাড়া গ্রামের মৃত দিরাজ মন্ডলের ছেলে রাজমিস্ত্রি জাহিদুল ইসলাম ।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন ব্যক্তি জাহিদুল ইসলাম সংবাদ কর্মীদের জানান, পার ধুনট গ্রামের মৃত নজির উদ্দিন সরকারের ছেলে গ্রাম ডাক্তার নুরুল ইসলামের চিকাশী রুটের পার ধুনট তিন মাথা এলাকায় তার একটি তিন তলা বিল্ডিং এর আমি হেড রাজমিস্ত্রি কাজ করে আসছি । আমি বিল্ডিং মালিকের কাছ থেকে ২ লক্ষ টাকা পাওনা রয়েছি। উক্ত টাকা শনিবার সকাল ৮ টার সময় পার ধুনট তিন মাথা এলাকায় ,আমার পাওনা টাকা চাইতে গেলে গ্রাম ডাক্তার নুরুল ইসলাম ও তার জামাই প্রভাষক শামসুল হক আমাকে বিল্ডিং এর মধ্যে ডেকে নিয়ে গিয়ে তালাবদ্ধ করে টাকা না দিয়ে লোহার রড দ্বারা মাথায় আঘাত করে আমার মাথা ফাটিয়ে দেয়। তখন আমি মাটিতে পরে গেলে , তাহারা আমাকে তাদের বিল্ডিং থেকে বের করে রাস্তার পাশে ফেলে দেয়।
রাস্তার পাশের লোকজন আমাকে দেখে আমার বাড়িতে খবর দেওয়ায় খবর পেয়ে আমার বাড়ির লোকজন অতি দ্রুত এসে আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রিপোর্ট লেখা কালীন এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয় নাই। অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন
শব্দদূষণ রোধে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের বিশেষ অভিযান
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ