
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় আসন্ন দূর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ২শত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের পূর্ব বিছনদই এলাকায় হিন্দু সম্প্রদায়ের ২শত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণসহ শুভেচ্ছা বিনিময় করেছেন, আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, হাতীবান্ধা উপজেলা শাখা ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. মশিউর রহমান নিজস্ব অর্থায়নে হিন্দু সম্প্রদায়ের অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এ্যাড. মাসুমা ইয়াসমিন, হরেশ চন্দ্র, আজম খান রিদয়, মিলন হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শব্দদূষণ রোধে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের বিশেষ অভিযান
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ