
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের নেতৃত্ব চলমান ছাত্র, অবিবাহিত ও স্বচ্ছ আহ্বাযক কমিটি দাবী করেছেন উপজেলার ৮ টি ইউনিয়নের বিএনপিসহ সকল অঙ্গসংগঠন ও ছাত্রদলের সকল সদস্যগণ ৷ বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি কয়েক দিনের মধ্যেই হবে বলে জেলা ছাত্রদলের কাছ থেকে জানা গেছে আর এতেই বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের পদে থাকা নেতাকর্মী ও সদস্যগণ ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানান দিচ্ছেন যে চলমান ছাত্র, অবিবাহিত ও বিগত ৪-৫ বছর ধরে ছাত্রদল করে আসছে যারা তাদেরকেই আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ পদে রাখতে হবে ৷ স্বচ্ছ, চলমান ছাত্র, অবিবাহিত ছাত্রদের দিয়ে কমিটি করতে হবে ৷ যদি তা না করা হয় তবে আমরা সেই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলন করবো এবং প্রয়োজনে মহাসচিব এর কাছে যাব ৷
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র পদে থাকা ও প্রবীণ নেতাগণ বলেন, আমরা স্বচ্ছ এবং গঠনতন্ত্র মোতাবেক কমিটি দেওয়ার দাবী জানাচ্ছি ৷ গঠনতন্ত্রের বাইরে কমিটি হলে উপজেলা বিএনপি তা মানবেনা প্রয়োজনে জেলা সহ মহাসচিব মহোদয়কে জানানো হবে ৷
তারা আরো বলেন, ছাত্রদলের কমিটিতে চলমান ছাত্র, অবিবাহিত ও আদু ভাই মুক্তরাই কমিটিতে আসুক তবেই ছাত্রদলের প্রোডাকশন বাড়বে ৷ মনে রাখতে হবে ছাত্রদল বিএনপি’র হাতিয়ার ৷উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম বলেন, গঠনতন্ত্র মোতাবেক স্বচ্ছ কমিটি যেন হয় ৷ চলমান ছাত্ররাই পারে ছাত্রদলের হাল ধরতে ৷ তবে অবশ্যই যেন যোগ্যদের দিয়ে কমিটি করা হয় ৷
শ্রমিকদলের সভাপতি দবিরুল ইসলাম অভিযোগ দিয়ে বলেন, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করতে কিছু আওয়ামী চামচা বিএনপি নেতাগণ পদ-বাণিজ্যে মরিয়া হয়েগেছে ৷ তারা বিএনপি’তে থেকে আওয়ামীলীগের সকল সুযোগ সুবিধা নিচ্ছে এবং স্থানীয় প্রত্যেকটি নির্বাচন তাদের পক্ষে প্রকাশ্যে নির্বাচন করছে ৷ তাই তারা তাদের পক্ষের ছেলেগুলোকে পদ দেওয়ার জন্য জেলায় দৌড়ঝাপ দিচ্ছে ৷ তারা ২০০৮ সালে এসএসসি পাস করার পর ২০২০ সালে এইচএসসি তে ভর্তি করিয়ে তাদের পদ নিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়েগেছে ৷তিনি আরো বলেন, জেলা বিএনপি ও ছাত্রদলের কাছে আমার অনুরোধ ছাত্রদলের প্রোডাকশন বাড়ানোর জন্য যেন অবশ্যই চলমান ছাত্র ও অবিবাহিতদের আহ্বায়ক কমিটি করা হয় ৷ নইতো ছাত্রদল দিনে দিনে ধ্বংসের দিকে যাবে ৷ ছাত্রদলকে বাঁচাতে এই অনুরোধ রইল জেলা বিএনিপি ও ছাত্রদলের কাছে ৷
জেলা ছাত্রদলের সভাপতি কায়েস, সাধারণ সম্পাদক অহিদুল ও সাংগঠনিক সম্পাদক সুমন বলেন, আমরা গঠনতন্ত্র মোতাবেক স্বচ্ছ কমিটি উপহার দিব এ চলমান ছাত্র ও অবিবাহিতদের দিয়েই কমিটি করবো ৷
বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আঃ রাজ্জাক বলেন, যে কারণে উপজেলা ছাত্রদলের কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে অবশ্যই যেন সেটা প্রতিফলিত হয় ৷ চলমান ছাত্র এবং অবিবাহিত দিয়ে কমিটি করা না হলে সে কমিটি আমরা মানবো না ৷ কারণ আমরা চলমান ছাত্র না আর বিবাহিত বলেই কমিটি ভেঙ্গে দিছে জেলা ছাত্রদল ৷
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী আবু সায়েদ বলেন, আমি ছাত্রদল করে নির্যাতিত হয়েছি মামলা-হামলার শিকার হয়েছি তাই আমার দাবী যেন চলমান ও অবিবাহিত ছাত্রদের দিয়ে স্বচ্ছ আহ্বায়ক কমিটি উপহার দেয় জেলা ছাত্রদল ৷
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পদ-প্রার্থী ইলিয়াস আলী হৃদয় বলেন, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি যেন গঠনতন্ত্র মোতাবেক হয় ৷ গঠনতন্ত্র মোতাবেক কমিটি দাবী করেছেন উপজেলার প্রত্যেকটি ইউনিটের বিএনপি ও ছাত্রদলের নেতৃবর্গ ৷ তিনি আরো বলেন, চলমান ছাত্র, অবিবাহিত ও বিগত ৫ বছর ছাত্রদল করেছে এবং তার পরিবারের কেউ বিএনপি ছাড়া অন্য কোন দলের সাথে সম্পৃক্ত নয় এমন ব্যক্তিকেই যেন বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে রাখা হয় এটা আমার অনুরোধ ৷ হঠাৎ করে দলে আসছে এমন সুবিধা লোভীদের যেন কমিটিতে না রাখা হয় ৷
বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পদ-প্রার্থী জয় আহমেদ, সদস্য আরিফ, মুক্তার, রিপন, সোহেল, আল মামুন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান দিচ্ছেন যে চলমান ছাত্র, অবিবাহিত ও বিগত দিনে ছাত্রদল করেছে এমন ব্যক্তিদের দিয়ে আহ্বায়ক কমিটি করতে হবে ৷
তারা আরো বলেন, যদি বিবাহিত, বয়স্ক ও আদু ভাই দিয়ে কমিটি করা হয় তবে সে কমিটি আমরা মানবোনা ৷ প্রয়োজনে মানববন্ধন, প্রেস বিজ্ঞপ্তি, আন্দোলনসহ তাদের অবাঞ্ছিত ঘোষণা করে আমরা কেন্দ্রীয় ছাত্রদল ও মহাসচিব মহোদয়ের কাছে যাব ৷
উল্লেখ্য যে, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি দেওয়ার জন্য গত ১৩ই সেপ্টেম্বর কমিটি ভেঙ্গে দেয় জেলা ছাত্রদল এবং পদ-প্রার্থীদের ৬ দিনের মধ্যে সিভি জমা দিতে বলেন ৷

আরও পড়ুন
শব্দদূষণ রোধে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের বিশেষ অভিযান
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ