
স্পেশাল রিপোর্টার (03 অক্টোবর 2020,শনিবার): বিকল্প যুবধারা, সিরাজদিখান উপজেলা শাখা,মুন্সীগঞ্জ এর নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল দশ ঘটিকায় দি নিউ ঢাকা সিটি রিসোর্টে বিকল্প যুবধারা,সিরাজদিখান উপজেলার আহ্বায়ক মোঃ কবির হোসেন মেম্বারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক হাফিজুর রশিদ খান হাফিজের পরিচালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি ও বিকল্পধারা বাংলাদেশের শিক্ষা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে মোঃ আসাদুজ্জামান বাচ্চু বলেন -সাবেক রাষ্ট্রপতি ও অধ্যাপক ডাঃ বি চৌধুরীর দর্শনের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে বিকল্পধারা বাংলাদেশ।তিনি বলেন- বিকল্প ধারার কর্মসূচি তিনটি : সন্ত্রাসমুক্ত বাংলাদেশ,দূর্নীতিমুক্ত বাংলাদেশ ও দারিদ্রমুক্ত বাংলাদেশ এবং বিকল্প ধারার বিশ্বাস হচ্ছে দু’টি: স্বাধীনতা ও সার্বোভৌমত্বে বিশ্বাস এবং রক্তাক্ত গণতন্ত্রে বিশ্বাস।তিনি আরো বলেন- বিকল্প ধারার অন্যতম দর্শন হচ্ছে “শ্রদ্ধা করে কেউ ছোট কখনো ছোট হয় না,হিংসা করে কেউ কখনো বড় হয় না”।
নবগঠিত কমিটিকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় সভাপতি বলেন-তিন মাসের মধ্যে প্রতিটি ওয়ার্ড ও চৌদ্দটি ইউনিয়ন কমিটি গঠন করা একটি চ্যালেঞ্জিং কাজ তবে ঐক্যবদ্ধভাবে সবাই চেষ্টা করলে এই চ্যালেঞ্জ বাস্তবায়ন করা সম্ভব।আগামী মার্চ মাসে সম্মেলনের মাধ্যমে সকল সদস্যদের সরাসরি ভোটে বিকল্প যুবধারা,সিরাজদিখান উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে,ইনশাল্লাহ।বক্তব্য শেষে তিনি একত্রিশ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটিকে সাংবাদিকদের সাথে পরিচয় করিয়ে দেন এবং শপথ বাক্য পাঠ করান।

আরও পড়ুন
শব্দদূষণ রোধে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের বিশেষ অভিযান
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ