হোম » প্রধান সংবাদ » সান্তাহারে মাস্ক ব্যাবহার না করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

সান্তাহারে মাস্ক ব্যাবহার না করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

গোলাম রব্বানী দুলাল,আদমদিঘী উপজেলা প্রতিনিধি : বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহারে করোনা সংক্রমন বিস্তার রোধে তৎপর রয়েছেন উপজেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি স্বেচ্ছাসেবী সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান গুলো। জনসচেতনতা বাড়াতে ও স্বাস্থ্যবিধির উপর গুরুত্ব আরোপ করে বিভিন্নভাবে চালানো হচ্ছে প্রচার প্রচারনা।

প্রচার প্রচারনার পরেও যারা স্বাস্থ্যবিধি মানছে না, মাক্স ব্যবহার করছে না তাদেরকে বিভিন্ন অর্থে করা হচ্ছে জরিমানা। গত বৃহস্পতিবার বিকেলে সান্তাহার রেলওয়ে রেলগেট এলাকায় করোনা বিস্তার রোধে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় ২৮৫০ টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আদমদীঘি উপজেলা সহকারী ভূমি কমিশনার মাহাবুবা হক। উপজেলা ভূমি কমিশনার জানান, আদমদিঘীতে মহামারী করোনা সংক্রমণ বিস্তার রোধে প্রশাসন তৎপর রয়েছে। যারা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছে না বা মাক্স ব্যবহার করছে না আমরা তাদেরকে অর্থদন্ড প্রদান করছি এবং মাক্স পরিধান করতে বাধ্য করছি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!