
রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ায় ২১ আগষ্ট গ্রেনেড হামলার সাথে জড়িত সকল পলাতক আসামীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে জাতীয় শ্রমিক লীগ যুব কমিটি, বগুড়া জেলা শাখার আয়োজনে কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি রাকিব উদ্দিন প্রামানিক সিজার-এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। শুক্রবার বেলা ১১টায় শহরের তিনমাথা রেলগেট পুরানবগুড়ায় অনুষ্ঠিত উক্ত মাববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই ২১ আগষ্ট গ্রেনেড হামলা চালানো হয়েছে। পরিকল্পিতভাবে এ হামলার তৎকালীণ বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো করেই নিশ্চিহ্ন করার ঘৃণ ষড়যন্ত্র করেছিল ক্ষমতাশীন বিএনপি-জামায়াত জোট। এসময় তিনি জননেত্রী শেখ হাসিনাকে নিজের জীবন দিয়ে রক্ষাকারী লেফঃ নায়েক মাহাবুর-এর ত্যাগের কথা তুলে ধরে তার অসহায় পরিবারের প্রতি আওয়ামী লীগ নেতাকর্মীর সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান। একইসাথে বক্তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলার সাথে জড়িত সকল পলাতক আসামীদের অবিলম্বে গ্রেফতারের দাবি করে যারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল তাদের কঠিন শাস্তির আওতায় আনার দাবি জানান।
মানববন্ধন কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক , আলহাজ্ব আব্দুল গফুর প্রামানিক। এছাড়াও অন্যান্যেও মধ্যে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি সোহানুর রহমান শিমুল, সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম রহিত, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুর রহমান রোহান, রাকিবুল হাসান সোহাগ, রবিউল ইসলাম রবি, মেহেদী হাসান আতিকুর রহমান নয়ন, আলমগীর হোসেন, মুস্তাফিজুর রহমান, রাকিবুল ইসলাম প্রমুখ ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২