
জাহিদ হাসান ঃ
জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন এর সাথে গত বুধবার ঢাকা পুরাতন পল্টন মোড় লিংকন এর নিজ অফিস কার্যালয় অনুপ্রেরণামূলক সৌজন্য সাক্ষাৎ করেন কুষ্টিয়ার ভেড়ামারা পৌর যুব সংহতি সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস ও কুষ্টিয়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ন আহ্বায়ক বাইজিদ খান।
এ সময় আহসান হাবিব লিংকন তাদের সাথে দেশের রাজনীতিক সমসাময়িক পরিস্থিতি এবং ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় করেন।
তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি এখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। বিগত ১৬ বছর ধরে আমরা নির্বাচনের জন্য দাবী করে আসছি। এটা আমাদের নতুন দাবী নয়। সংস্কারতো একটি চলমান প্রক্রিয়া। সংস্কারের দোহায় দিয়ে নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই। সেহেতু সংসদ নির্বাচনের সময় ফেব্রুয়ারিতে ঘোষণা হয়েছে, সঠিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।
তিনি আরো বলেন, এই লড়াই শুধু রাজনীতির নয়, এটি জনগণের অধিকার, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার সংগ্রাম। ইতোমধ্যে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিদেশি শক্তির চক্রান্তের মতো জঘন্য ঘটনা ঘটেছে। অতিসত্বর এই সমস্ত সমস্যা থেকে দেশকে বাঁচাতে অতি দ্রুত সরকার গঠন করতে হবে।
তিনি আরো বলেন, হাজার হাজার শহীদ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে ভূলণ্ঠিত হতে দেওয়া যাবেনা। দেশ থেকে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার আগে আত্মীয় স্বজনকে সরিয়ে দিয়েছে। আর দেশে নেতাকর্মীকে জলন্ত অগ্নিকুন্ডের মধ্যে রেখে গেছেন। ফ্যাসিস্ট লোকজন এখনও হুমকি দিয়ে চলেছে। তবে আমি বলতে চাই ফ্যাসিস্ট সরকার নামক এই সরকার দানবী আর এদেশে ফিরতে পারবে না। আওয়ামীলীল ফ্যাসিবাদের পূর্ণঃবাসন ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে সকলকে সচেতন থাকতে হবে। এছাড়াও সমসাময়িক রাজনৈতিক সংকট, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইকে আরও শক্তিশালী করতে হবে। পরিশেষে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) বাসির ভালোবাসা ও দোয়া সহ সর্বদা পাশে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার ভিত্তিতে আগামী দিনে দেশে একটা জাতীয় সরকার গঠনে সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ
কাউখালীতে সরকারি নির্দেশ অমান্য: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা