
এইচ এম রুহুল কাদের, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলায় টানা বর্ষণে সড়ক পিচ্ছিল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি গাড়ি খাদে পড়ে যায় । শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টির কারণে সড়ক অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ে। এ সময় দ্রুতগতিতে প্রবেশ করা বিজিবির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। গাড়িটি খাদে গেলেও উল্টে যায়নি, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
খবর পেয়ে চিরিংগা হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে বিজিবির সদস্যরা নিজেরাই গাড়িটি উদ্ধার করে পুনরায় নিরাপদে নিয়ে যান। সৌভাগ্যবশত এ দুর্ঘটনায় বিজিবির কোনো সদস্য আহত বা নিহত হননি। প্রত্যক্ষদর্শীরাও স্বস্তি প্রকাশ করেন যে গাড়িটি উল্টে না গিয়ে সোজা অবস্থায় খাদে পড়েছিল।
চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন বলেন, “বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। এ কারণে বিজিবির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। তবে কেউ হতাহত হয়নি। বিজিবি সদস্যরা নিজেরাই গাড়ি উদ্ধার করে চলে গেছেন।”

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২