হোম » Uncategorized » বগুড়া শাজাহানপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বগুড়া শাজাহানপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি. বগুড়ার শাজাহানপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ২১ নম্বর ওয়ার্ডের মাদলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ‎শাজাহানপুর থানার কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) ময়নুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে তোফাজ্জলের ফলের দোকানের সামনে থেকে মো. নজমল সরকার ওরফে নইল্যা (৫৪) ও আব্দুস সামাদ (৫৫) নামে দুইজনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

‎ঘটনার পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে ‎পুলিশ জানায়, আটক নজমল সরকারের বিরুদ্ধে অতীতেও একাধিক মাদক মামলা রয়েছে। ২০০৮, ২০১৯ ও ২০২১ সালে তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছিল।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!